সপ্তাহজুড়ে ৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

সময়: শনিবার, জুলাই ৪, ২০২৬ ৪:৩৭:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত সাতটি আর্থিক প্রতিষ্ঠান তাদের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো- ইসলামিক ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস, বে-লিজিং ইনভেস্টমেন্ট, ফার্স্ট ফাইন্যান্স এবং ফিনিক্স ফাইন্যান্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসলামিক ফাইন্যান্স

২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৬২ পয়সা।

একই সময়ে শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল মাইনাস ৬ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১ টাকা ৪৬ পয়সা।

ফাস ফাইন্যান্স

২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ১৬ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৪ টাকা ৬৩ পয়সা।

একই সময়ে শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ২৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল মাইনাস ১৬ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৫৩ টাকা ২১ পয়সা।

ফার্স্ট ফাইন্যান্স

২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ২৭ পয়সা।

একই সময়ে শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল মাইনাস ৯ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৪৭ টাকা ৮৮ পয়সা।

ফিনিক্স ফাইন্যান্স

২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৩ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৭ টাকা ৮১ পয়সা।

একই সময়ে শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৪০ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৮ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১০৬ টাকা ৪৯ পয়সা।

প্রাইম ফাইন্যান্স

কোম্পানিটি প্রথম প্রান্তিক (জানুয়ারি ২০২৪-মার্চ ২০২৪), দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল ২০২৪-জুন ২০২৪) এবং তৃতীয় প্রান্তিক (জুলাই ২০২৪-সেপ্টেম্বর ২০২৪)-এর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬১ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ২৯ পয়সা।

একই সময়ে শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৩০ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল মাইনাস ৩৭ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৮৫ পয়সা।

অন্যদিকে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৪ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৭৯ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন ২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৮ পয়সা।

একই সময়ে শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৩৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল মাইনাস ৪৬ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় ছিল ৩৯ পয়সা।

এদিকে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৬১ পয়সা।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮৫ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৬৯ পয়সা।

একই সময়ে শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ২৬ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল মাইনাস ৪৫ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় ছিল ১ টাকা ৩৯ পয়সা।

বে-লিজিং ইনভেস্টমেন্ট

২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪০ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৭৭ পয়সা।

একই সময়ে শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ১ টাকা ২৬ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল মাইনাস ৯৫ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২১ টাকা ৫ পয়সা।

পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস

২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৩৯ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৩ টাকা ৪৫ পয়সা।

একই সময়ে শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৬ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল মাইনাস ২৬ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৫৮ টাকা ৪ পয়সা।

Share
নিউজটি ৫ বার পড়া হয়েছে ।
Tagged