কিউআইওর মাধ্যমে ১২ কোটি টাকা তুলবে রয়্যাল ফুটওয়্যার

সময়: মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ ৭:১৪:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহে শেয়ার ইস্যুর অনুমোদন পেয়েছে রয়্যাল ফুটওয়্যার পিএলসি। কোম্পানিটির শেয়ার বিক্রির প্রস্তাবে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

সোমবার (১৪ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০২০তম কমিশন সভায় কোম্পানিটির শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির সূত্র জানায়, কোম্পানিটি যোগ্য বিনিয়োগকারীদের (Qualified Investor Offer-QIO) কাছে অভিহিত মূল্য ১০ টাকা দরে ১ কোটি ২০ লাখ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ১২ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।

সংগ্রহ করা অর্থের একটি অংশ ব্যাংক ঋণ পরিশোধ, যন্ত্রপাতি ক্রয়, কাঁচামাল ক্রয় এবং আইপিও-সংক্রান্ত ব্যয় মেটাতে ব্যবহার করা হবে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮২ টাকা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৭ টাকা ৫৪ পয়সা

জানা গেছে, রয়্যাল ফুটওয়্যার পিএলসি শতভাগ রপ্তানিমুখী জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে প্রাইম ব্যাংক ইনভেস্ট লিমিটেড

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged