সানলাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

সময়: বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬ ১১:০১:২৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জীবন বীমা খাতের কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৬ সালের এপ্রিল-জুন সময়ে কোম্পানিটির লাইফ রেভিনিউ হিসাব অনুযায়ী দাবি (ক্লেইম)সহ মোট ব্যয় মোট আয়ের তুলনায় ৩ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকা বেশি হয়েছে, অর্থাৎ এ সময়ে কোম্পানিটির ঘাটতি (ডেফিসিট) হয়েছে ৩ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকা।

অন্যদিকে, আগের বছরের একই সময়ে কোম্পানিটির লাইফ রেভিনিউ হিসাব অনুযায়ী দাবি (ক্লেইম)সহ মোট ব্যয়ের তুলনায় মোট আয়ের উদ্বৃত্ত (সারপ্লাস) ছিল ৫ কোটি ২ লাখ টাকা।

এদিকে, ২০২৬ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে ৪৯ কোটি ৬৩ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এ তহবিলের পরিমাণ ছিল ৫০ কোটি ২০ লাখ টাকা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ৯৯ পয়সা। আগের বছরের একই সময়ে এ সূচক ছিল ঋণাত্মক ২ টাকা ৮৩ পয়সা।

 

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged