ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৪০ কোম্পানির শেয়ার লেনদেন

সময়: বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬ ৪:৫৭:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ০৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট ৯২ লাখ ২২ হাজার ২৮৪টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য দাঁড়িয়েছে ৬০ কোটি ২৫ লাখ ৮৯ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সর্বাধিক লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসির। কোম্পানিটির ১৭ লাখ ৬০ হাজার শেয়ার ৬৩ টাকা দরে লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা।

দ্বিতীয় সর্বাধিক লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসিতে। কোম্পানিটির ৭ লাখ ৩৬ হাজার ৫০৪টি শেয়ার ১০৩ টাকা ৬০ পয়সা থেকে ১১৫ টাকা দরে লেনদেন হয়েছে, যার মোট মূল্য প্রায় ৮ কোটি ৩৬ লাখ ১৩ হাজার টাকা।

তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ৮ লাখ ৯২ হাজার ২০টি শেয়ার ৭৭ টাকা থেকে ৮২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭ কোটি ৭ লাখ ৬৩ হাজার টাকা।

চতুর্থ স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। কোম্পানিটির ২০ লাখ ৫৪ হাজার ৯৯৮টি শেয়ার ২৮ টাকা ৮০ পয়সা থেকে ৩৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি ৭৬ লাখ ৮০ হাজার টাকা।

পঞ্চম স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। কোম্পানিটির ২ লাখ ৯২ হাজার শেয়ার ২২০ টাকা থেকে ২২০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ প্রায় ৬ কোটি ৪২ লাখ ৭০ হাজার টাকা।

ষষ্ঠ স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির ৩ লাখ ৪৭ হাজার ২০০টি শেয়ার ১২৮ টাকা ৯০ পয়সা থেকে ১২৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪ কোটি ৪৭ লাখ ৭৯ হাজার টাকা।

সপ্তম স্থানে রয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ১০ হাজার শেয়ার ২ হাজার ৭০০ টাকা দরে লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৭০ লাখ টাকা।

অষ্টম স্থানে রয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড। কোম্পানিটির ১ লাখ ৩৪ হাজার ৫০১টি শেয়ার ১৬০ টাকা থেকে ১৬১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ২ কোটি ১৫ লাখ ৫২ হাজার টাকা।

নবম স্থানে রয়েছে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ৪ লাখ শেয়ার ৫০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ১ লাখ ৬০ হাজার টাকা।

দশম স্থানে রয়েছে এসিআই ফরমুলেশনস লিমিটেড। কোম্পানিটির ৫৩ হাজার ৫০০টি শেয়ার ১৮০ টাকা থেকে ১৮৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৯৮ লাখ ৫৫ হাজার টাকা।

এছাড়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-

মালেক স্পিনিং মিলস: ২ লাখ শেয়ার ৪৫ টাকা ৫০ পয়সা দরে, মোট ৯১ লাখ টাকা।

এমএল ডাইং: ৪ লাখ শেয়ার ১৮ টাকা দরে, মোট ৭২ লাখ টাকা।

জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ: ১২ হাজার ২০০টি শেয়ার ৫৩০ টাকা দরে, মোট ৬৪ লাখ ৬৬ হাজার টাকা।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স: ৫২ হাজার শেয়ার ১১৯ টাকা দরে, মোট ৬১ লাখ ৮৮ হাজার টাকা।

এনভয় টেক্সটাইল: ৪ লাখ ৪৫ হাজার ৮০০টি শেয়ার ১৩ টাকা থেকে ১৫ টাকা ২০ পয়সা দরে, মোট ৫৯ লাখ ৪০ হাজার টাকা।

ফারইস্ট নিটিং: ১ লাখ ৯২ হাজার ৭১১টি শেয়ার ২৮ টাকা ৭০ পয়সা দরে, মোট ৫৫ লাখ ৩১ হাজার টাকা।

সেনা ইন্স্যুরেন্স: ৩৩ হাজার ৮১৩টি শেয়ার ১১৭ টাকা ৯০ পয়সা দরে, মোট ৩৯ লাখ ৮৭ হাজার টাকা।

সাইহাম টেক্সটাইল: ১ লাখ ৩৯ হাজার ৫০০টি শেয়ার ২৬ টাকা দরে, মোট ৩৬ লাখ ২৭ হাজার টাকা।

ইসলামী ইন্স্যুরেন্স: ৫০ হাজার ৮০০টি শেয়ার ৬১ টাকা থেকে ৬৭ টাকা ৫০ পয়সা দরে, মোট ৩১ লাখ ৮০ হাজার টাকা।

পিপলস ইন্স্যুরেন্স: ৩৬ হাজার ৩৫০টি শেয়ার ৬৫ টাকা থেকে ৭১ টাকা দরে, মোট ২৫ লাখ ১৩ হাজার টাকা।

ফাইন ফুডস: ৫ হাজার ৬৭৭টি শেয়ার ৪৩৫ টাকা দরে, মোট ২৪ লাখ ৬৯ হাজার টাকা।

সোনারগাঁও টেক্সটাইল: ২৫ হাজার শেয়ার ৯৬ টাকা ৫০ পয়সা দরে, মোট ২৪ লাখ ১৩ হাজার টাকা।

প্রথম মিউচ্যুয়াল ফান্ড: ১ লাখ ৫০ হাজার ইউনিট ১৫ টাকা ৪০ পয়সা দরে, মোট ২৩ লাখ ১০ হাজার টাকা।

বিবিএস ক্যাবলস: ১ লাখ ৪০ হাজার ৫০০টি শেয়ার ১৬ টাকা ৪০ পয়সা দরে, মোট ২৩ লাখ ৪ হাজার টাকা।

রানার অটোমোবাইলস: ৫০ হাজার ৪২৭টি শেয়ার ৪৪ টাকা ৫০ পয়সা থেকে ৪৮ টাকা দরে, মোট ২২ লাখ ৮০ হাজার টাকা।

আইটিসি: ৪০ হাজার শেয়ার ৫১ টাকা ৮০ পয়সা থেকে ৫২ টাকা ৮০ পয়সা দরে, মোট ২০ লাখ ৯২ হাজার টাকা।

ন্যাশনাল পলিমার: ৪৫ হাজার শেয়ার ৩৮ টাকা ৫০ পয়সা দরে, মোট ১৭ লাখ ৩২ হাজার টাকা।

মন্নো ফেব্রিকস: ৬৭ হাজার ১৯৩টি শেয়ার ২৫ টাকা ৩০ পয়সা দরে, মোট ১৭ লাখ টাকা।

মেঘনা পেট্রোলিয়াম: ১৭ হাজার ৩২২টি শেয়ার ৮৬ টাকা দরে, মোট ১৪ লাখ ৯০ হাজার টাকা।

সাইহাম কটন মিলস: ৫০ হাজার শেয়ার ২৪ টাকা ২০ পয়সা দরে, মোট ১২ লাখ ১০ হাজার টাকা।

কে অ্যান্ড কিউ: ৩ হাজার ৩০টি শেয়ার ৩৮১ টাকা দরে, মোট ১১ লাখ ৫৪ হাজার টাকা।

প্যারামাউন্ট টেক্সটাইল: ১৬ হাজার ৪৯৯টি শেয়ার ৬৬ টাকা ৮০ পয়সা থেকে ৬৮ টাকা দরে, মোট ১১ লাখ ১৩ হাজার টাকা।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ: ৪০ হাজার শেয়ার ২৬ টাকা ৮০ পয়সা দরে, মোট ১০ লাখ ৭২ হাজার টাকা।

আমান ফিড: ২৫ হাজার শেয়ার ৩৭ টাকা ৫০ পয়সা দরে, মোট ৯ লাখ ৩৮ হাজার টাকা।

কুইন সাউথ টেক্সটাইল মিলস: ৪১ হাজার শেয়ার ২১ টাকা দরে, মোট ৮ লাখ ৬১ হাজার টাকা।

আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: ১ লাখ ইউনিট ৭ টাকা ৭০ পয়সা দরে, মোট ৭ লাখ ৭০ হাজার টাকা।

জেনেক্স ইনফোসিস: ১৮ হাজার ৯০০টি শেয়ার ৩৬ টাকা ৮০ পয়সা দরে, মোট ৬ লাখ ৯৬ হাজার টাকা।

অ্যাসোসিয়েটেড অক্সিজেন: ৩১ হাজার ৭৫০টি শেয়ার ১৮ টাকা ৮০ পয়সা দরে, মোট ৫ লাখ ৯৭ হাজার টাকা।

ক্যাপিটেক গ্রোথ ফান্ড: ৫০ হাজার ইউনিট ১১ টাকা ২০ পয়সা দরে, মোট ৫ লাখ ৬০ হাজার টাকা।

এসইএমএল এফবিএসএলজি গ্রোথ ফান্ড: ৬১ হাজার ৮৯টি ইউনিট ৮ টাকা ৯০ পয়সা দরে, মোট ৫ লাখ ৪৪ হাজার টাকা।

 

Share
নিউজটি ৪ বার পড়া হয়েছে ।
Tagged