সূচক কমলেও বেড়েছে লেনদেন

বাজার মনিটরিং জোরদারের দাবি, পতনে শেয়ারবাজার

সময়: রবিবার, আগস্ট ৯, ২০২৬ ২:৫৪:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবসে পতনের মধ্য দিয়ে শুরু হয়েছে শেয়ারবাজারের লেনদেন। রোববার (০৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকল সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। একই সাথে দরপতন হয়েছে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, প্রয়োজনীয় মনিটরিংয়ের অভাবে বাজারে এই ধারাবাহিক পতন চলছে। তবে আশার বিষয় হলো, এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি না করে ধরে রেখেছেন। ফলে সূচকের সাথে সাথে টাকার অঙ্কেও লেনদেন কমেছে।

তারা আরও বলেন, বাজার মনিটরিং জোরদার করা গেলে এই নেতিবাচক ধারা থেকে বেরিয়ে আসা সম্ভব। বর্তমান পরিস্থিতিতে বাজারে ধারাবাহিক পতনের কোনো যৌক্তিক কারণ নেই। কোনো অদৃশ্য প্রভাবে এই পতন হচ্ছে এবং নিয়ন্ত্রক সংস্থার দুর্বল মনিটরিংও এর জন্য দায়ী। তাই নিয়ন্ত্রক সংস্থার উচিত মনিটরিংয়ের ত্রুটি চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮.৬৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮২২.৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬.৬৬ পয়েন্ট কমে ১ হাজার ১৭৪.০৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪.৫৫ পয়েন্ট কমে ২ হাজার ১৭৭.২৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ২৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

ডিএসইতে আজ মোট ৮৬৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসের ১ হাজার ১৪৭ কোটি ৭৪ লাখ টাকার তুলনায় ১৮৩ কোটি ১৫ লাখ টাকা কম।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) পতন দেখা গেছে। আজ সিএসইতে ৩১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যেখানে আগের দিন লেনদেন হয়েছিল ২৯ কোটি ৮৮ লাখ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া ২১৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৫২টির দর বেড়েছে, ১৩৯টির দর কমেছে এবং ২৪টির অপরিবর্তিত রয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ১০৬.৯৫ পয়েন্ট কমে ১৫ হাজার ৬১৮.২২ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের দিন ৬৪.৬২ পয়েন্ট কমেছিল।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged