স্থগিত সভার মধ্যেই বহাল থাকছে নাভানার পুরোনো বোর্ড কাঠামো

সময়: বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ ১২:৪৩:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি তাদের পরিচালনা পর্ষদের বর্তমান সদস্যদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনাতেই এই তথ্য জানানো হয়েছে।

কোম্পানি সূত্রে জানা যায়, বিএসইসির ১৮ জুন ২০২৬ তারিখের নির্দেশনা (রেফারেন্স নম্বর: BSEC/ICSD/SRIC/2026-313/part-03/123) অনুযায়ী নাভানা ফার্মাসিউটিক্যালসের ৬৪তম পর্ষদ সভা স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি ৬৩তম বোর্ড সভায় গৃহীত কাঠামো বহাল রাখতে বলা হয়েছে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে।

সেই প্রেক্ষিতে ৬৩তম পর্ষদ সভা অনুযায়ী বর্তমান পরিচালনা পর্ষদের গঠন নিম্নরূপ:

চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক: মিসেস সাইকা মাজেদ

ব্যবস্থাপনা পরিচালক: অধ্যাপক ড. মো. জোনায়েদ শফিক

পরিচালকবৃন্দ: ড. সৈয়দ আহমেদ, জনাব জাভেদ কায়সার আলী, মিসেস তারানা আহমেদ ও মিসেস মাসুমা পারভিন

মনোনীত পরিচালক (স্ট্রাটাস হোল্ডিংস লিমিটেডের পক্ষে): জনাব খোন্দকার সাব্বির মোহাম্মদ কবির

স্বতন্ত্র পরিচালক: ব্যারিস্টার-অ্যাট-ল’ জনাব মোহাম্মদ আরিফ বিল্লাহ ও অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম

কোম্পানি জানিয়েছে, বিএসইসির নির্দেশনা মোতাবেক ৬৩তম বোর্ড সভায় বিদ্যমান পরিচালনা পর্ষদের গঠনই বর্তমানে কার্যকর রয়েছে। কোনো পরিবর্তন আনা হয়নি বলেও স্পষ্ট করেছে প্রতিষ্ঠানটি।

 

Share
নিউজটি ৪ বার পড়া হয়েছে ।
Tagged