গ্লোবাল হেভিকেমিক্যালের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

সময়: বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬ ১১:৪১:৪০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভিকেমিক্যাল। আলোচ্য বছরে কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান করেছে ৩ টাকা ৩০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান করেছিল ২ টাকা ১৯ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৩ টাকা ৫৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ১ টাকা ৮৫ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যের (এনএভিপিএস) পরিমাণ দাঁড়িয়েছে ৬৮ টাকা ৬০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরে জানানো হবে। এর জন্য ২৯ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

Share
নিউজটি ২ বার পড়া হয়েছে ।
Tagged