নিজস্ব প্রতিবেদক: প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৬-সেপ্টেম্বর ’২৬) কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৮ টাকা ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৮ টাকা ৩৫ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫ টাকা ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৭ টাকা ৫৫ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮৭ টাকা ৩৫ পয়সা।


