নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আরডি ফুড লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারদরের অস্বাভাবিক উত্থানের কারণ জানতে গত ২০ মে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ কোম্পানির কাছে ব্যাখ্যা চেয়েছিল। জবাবে কোম্পানিটি জানিয়েছে, কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে।
তথ্যমতে, গত ১০ মে আরডি ফুড লিমিটেডের প্রতিটি শেয়ারের দাম ছিল ২০ টাকা ১০ পয়সা। যা ২০ মে লেনদেন শেষে বেড়ে দাঁড়ায় ৩২ টাকা ৭০ পয়সায়। ফলে মাত্র ৮ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১২ টাকা ৬০ পয়সা বা প্রায় ৬২ দশমিক ৬৮ শতাংশ।


