ওয়ালটন হাইটেকের শেয়ার ইস্যু ও বরাদ্দে বিএসইসির অনুমোদন

সময়: বুধবার, নভেম্বর ২৫, ২০২৬ ১২:২০:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ৭ লাখ ৮০ হাজার ২৩৪টি সাধারণ শেয়ার ইস্যু ও বরাদ্দের বিষয়ে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিএসইসি এ বিষয়ে সম্মতিপত্র দিয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। এসব শেয়ার ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারহোল্ডারদের অনুকূলে ইস্যু ও বরাদ্দ করা হবে।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির একীভূতকরণ পরিকল্পনার অংশ হিসেবে এ শেয়ার ইস্যু ও বরাদ্দ দেওয়া হচ্ছে। এ বিষয়ে হাইকোর্ট বিভাগের আদেশের ভিত্তিতে কোম্পানি ম্যাটার নম্বর ৩১৮/২০২৬-এর অধীনে একীভূতকরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, একীভূতকরণ পরিকল্পনা অনুসারে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের শেয়ারহোল্ডারদের অনুকূলে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ৭ লাখ ৮০ হাজার ২৩৪টি সাধারণ শেয়ার ইস্যু ও বরাদ্দের ক্ষেত্রে বিএসইসির সম্মতি পাওয়া গেছে।

Share
নিউজটি ১ বার পড়া হয়েছে ।
Tagged