সূচক কমলেও বেড়েছে লেনদেন

নিয়ন্ত্রকদের কার্যকর উদ্যোগ নেই, ফের কমল ডিএসইর সূচক ও লেনদেন

সময়: মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ ৩:২২:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বাজার নিয়ন্ত্রণ ও উন্নয়নে কার্যকর পদক্ষেপের অভাবের মধ্যেই দেশের শেয়ারবাজারে দুর্দশা কাটছে না। আগের দুই দিনের ধারাবাহিকতায় আজও (২৫ আগস্ট) সূচক কমে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের চিত্র একরকম না হলেও প্রধান ও নির্বাচিত সূচক কমেছে এবং টাকার অঙ্কে লেনদেনও হ্রাস পেয়েছে। তবে এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের ধারাবাহিক দরপতন ঠেকাতে কার্যকর কোনো উদ্যোগ বা পদক্ষেপ দৃশ্যমান নয়। বাজারের বর্তমান পরিস্থিতি দেখে এমনটাই মনে হচ্ছে বলে তাদের অভিমত।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের শেয়ারবাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রত্যাশা ক্রমেই হতাশায় পরিণত হচ্ছে। সরকার দায়িত্ব নেওয়ার পর শেয়ারবাজারের উন্নয়নকে গুরুত্ব দেওয়ার কথা বলা হলেও সাম্প্রতিক বাজার পরিস্থিতিতে তার কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তাদের মতে, বাজার তদারকি বা মনিটরিং ব্যবস্থাও যথাযথভাবে পরিচালিত হচ্ছে না। শেয়ারবাজারের উন্নয়নে কাগজে-কলমে হাতে গোনা কয়েকটি উদ্যোগ নেওয়া হলেও সেগুলোর বাস্তব ও কার্যকর প্রয়োগ বর্তমানে দৃশ্যমান নয়। কার্যকর ব্যবস্থা না থাকায় বাজারের এমন বেহাল দশা তৈরি হয়েছে বলে মনে করছেন তারা।

বাজারসংশ্লিষ্টদের প্রশ্ন, সূচক যখন ৬ হাজার পয়েন্টের কাছাকাছি অবস্থান করছিল, তখন থেকে কেন তা ক্রমাগত নিচের দিকে নেমে তলানির দিকে যাচ্ছে—সেটি খতিয়ে দেখা প্রয়োজন। বাজারের পতনের প্রকৃত কারণ চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে শেয়ারবাজার আবার ঘুরে দাঁড়াতে পারে বলেও তাদের মত।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৪৮ পয়েন্ট কমে ৫ হাজার ৬৪০ দশমিক ০৮ পয়েন্টে নেমেছে। অন্যদিকে ডিএসইএস সূচক ২ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৬ দশমিক ৮৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৬ দশমিক ১১ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৭৫টির শেয়ারদর বেড়েছে, কমেছে ১৫২টির এবং ৬৪টির শেয়ারদর অপরিবর্তিত ছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার প্রায় ৫০৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬০১ কোটি ৯৭ লাখ টাকা। ফলে এক দিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ৯৫ কোটি ২৬ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার ৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সেখানে ১৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

সিএসইতে এদিন মোট ১৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৪৯টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১১৯টির কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত ছিল।

এদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৩ দশমিক ৯২ পয়েন্ট কমে ১৫ হাজার ১৬২ দশমিক ০২ পয়েন্টে নেমেছে। আগের কার্যদিবসে সূচকটি ১৭৩ দশমিক ৭৯ পয়েন্ট কমেছিল।

 

Share
নিউজটি ২ বার পড়া হয়েছে ।
Tagged