মাগুরা মাল্টিপ্লেক্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সময়: বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ ১০:৪০:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মাগুরা মাল্টিপ্লেক্স ৩১ ডিসেম্বর (জানুয়ারি’২৬-মার্চ’২৬) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ২১ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল মাইনাস ১ টাকা ২৮ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৫ টাকা ৭৩ পয়সা।

Share
নিউজটি ১ বার পড়া হয়েছে ।
Tagged