স্পন্সর ডিরেক্টরের শেয়ার হস্তান্তরের ঘোষণা

সময়: সোমবার, জুলাই ১৩, ২০২৬ ১২:৪৯:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক পিএলসি (ONEBANKPLC)-এর উদ্যোক্তা পরিচালক (স্পন্সর ডিরেক্টর) মো. জহুর উল্লাহ তাঁর মালিকানাধীন ৭৭ লাখ ৮০ হাজার ৫০০টি শেয়ার উপহার (গিফট) হিসেবে নিজ কন্যার কাছে হস্তান্তরের সিদ্ধান্ত জানিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএসইর দেওয়া তথ্য অনুযায়ী, মো. জহুর উল্লাহ তাঁর মালিকানাধীন এই শেয়ারগুলো ব্যাংকটির সাধারণ শেয়ারহোল্ডার এবং তাঁর কন্যা মিস লামিসা লামিয়ার কাছে উপহার হিসেবে হস্তান্তর করবেন।

শেয়ার স্থানান্তরের এই প্রক্রিয়া স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে সম্পন্ন হবে। আগামী ৭ জুলাই ২০২৬ থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে এই উপহারের মাধ্যমে শেয়ার হস্তান্তরের কাজ শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

 

Share
নিউজটি ২ বার পড়া হয়েছে ।
Tagged