২ কোম্পানির

স্টেবল আউটলুকসহ দুই কোম্পানির নতুন রেটিং ঘোষণা

সময়: রবিবার, মার্চ ১, ২০২৬ ১:০২:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠান—আফতাব অটোমোবাইলস লিমিটেড (AFTABAUTO) ও কনফিডেন্স সিমেন্ট পিএলসি (CONFIDCEM)—এর হালনাগাদ ক্রেডিট রেটিং প্রকাশ করেছে Credit Rating Agency of Bangladesh Limited (ক্র্যাব)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত রেটিং অনুযায়ী, আফতাব অটোমোবাইলসের দীর্ঘমেয়াদি ঋণের ক্ষেত্রে ‘BBB1’ এবং স্বল্পমেয়াদি ঋণের জন্য ‘ST-4’ সার্ভেইলেন্স এন্টিটি রেটিং নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির রেটিং আউটলুক ‘স্টেবল’ রাখা হয়েছে, যা নিকট ভবিষ্যতে আর্থিক অবস্থান স্থিতিশীল থাকার ইঙ্গিত দেয়।

এ রেটিং নির্ধারণে ৩০ জুন ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ব্যাংক দায়ের অবস্থা এবং রেটিং ঘোষণার সময় পর্যন্ত প্রাপ্ত প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

অন্যদিকে, কনফিডেন্স সিমেন্ট পিএলসির দীর্ঘমেয়াদি ঋণের জন্য ‘AA3’ এবং স্বল্পমেয়াদি ঋণের জন্য ‘ST-2’ সার্ভেইলেন্স এন্টিটি রেটিং নির্ধারণ করেছে ক্র্যাব। এ প্রতিষ্ঠানটির ক্ষেত্রেও রেটিং আউটলুক ‘স্টেবল’ রাখা হয়েছে।

কনফিডেন্স সিমেন্টের রেটিং প্রক্রিয়ায় ৩০ জুন ২০২৫, ৩০ জুন ২০২৪ এবং ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যও বিবেচনায় আনা হয়েছে।

সর্বশেষ মূল্যায়নে দেখা যাচ্ছে, দীর্ঘমেয়াদি ঋণমানের ক্ষেত্রে কনফিডেন্স সিমেন্ট আফতাব অটোমোবাইলসের তুলনায় শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে উভয় প্রতিষ্ঠানের রেটিং আউটলুক স্থিতিশীল থাকায় তাৎক্ষণিকভাবে তাদের আর্থিক ঝুঁকিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে।

Share
নিউজটি ৫ বার পড়া হয়েছে ।
Tagged