লাফার্জহোলসিমের মোট ৫৮% নগদ লভ্যাংশ, চূড়ান্ত ৪০% অনুমোদন

সময়: বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬ ১১:৪১:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি LafargeHolcim Bangladesh PLC ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে একই অর্থবছরের জন্য কোম্পানিটি ১৮ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ করেছিল, যা ইতোমধ্যে বিনিয়োগকারীদের মধ্যে পরিশোধ করা হয়েছে।

Dhaka Stock Exchange (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৪০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ২৯ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (ক্যাশ ফ্লো) হয়েছে ৭ টাকা ৩১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৮২ পয়সা।

অন্যদিকে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৪১ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ মে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ এপ্রিল।

Share
নিউজটি ৪ বার পড়া হয়েছে ।
Tagged