নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম ও ট্রেডিং কোড পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘Sonali Life Insurance PLC’, যা পূর্বের ‘Sonali Life Insurance Company Limited’ নামের পরিবর্তে কার্যকর হবে।
একই সঙ্গে কোম্পানির ট্রেডিং কোডও পরিবর্তন করা হয়েছে। নতুন কোড হিসেবে ‘SLIPLC’ নির্ধারণ করা হয়েছে, যেখানে আগে কোড ছিল ‘SONALILIFE’।
আগামী ৬ এপ্রিল ২০২৬ তারিখ থেকে নতুন নাম ও ট্রেডিং কোড অনুযায়ী কোম্পানিটির শেয়ার লেনদেন কার্যক্রম পরিচালিত হবে। তবে নাম ও ট্রেডিং কোড ছাড়া কোম্পানির অন্যান্য সকল তথ্য অপরিবর্তিত থাকবে।


