নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (POWERGRID) বিপুল পরিমাণ প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে তাদের মূলধন কাঠামোয় পরিবর্তন এনেছে।
কোম্পানির প্রকাশিত তথ্যে জানা গেছে, ২০২৬ সালের ২২ এপ্রিল ‘বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব’-এর অনুকূলে ১৩২ কোটি ৪২ লাখ ৯৪ হাজার ৭৬৪টি অপরিশোধযোগ্য (Irredeemable) ও অ-সঞ্চিত (Noncumulative) প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হয়েছে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা, যার মোট পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩২৪ কোটি ২৯ লাখ ৪৭ হাজার ৬৪০ টাকা।
এই শেয়ারগুলো ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরের শেয়ার মানি জমার বিপরীতে ইস্যু করা হয়েছে। কোম্পানি জানিয়েছে, ইস্যুকৃত সব শেয়ারই কাগজভিত্তিক শেয়ার সার্টিফিকেট আকারে প্রদান করা হয়েছে।
অন্যদিকে, কোম্পানির ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম), যা ২০২৬ সালের ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়, সেখানে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানির অনুমোদিত মূলধন বাড়ানো হয়েছে। পূর্বে ১৫ হাজার কোটি টাকা অনুমোদিত মূলধন থাকলেও তা বৃদ্ধি করে ১৭ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে।
এই পদক্ষেপের ফলে কোম্পানির মূলধন কাঠামো আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


