সূচক কমলেও বেড়েছে লেনদেন

উত্থানের পরও শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা

সময়: মঙ্গলবার, মে ১৯, ২০২৬ ৩:২১:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: টানা দুই দিন পতনের পর আজ (১৯ মে) শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন সমাপ্ত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে টাকার অঙ্কে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, ঈদুল আজহার আগে শেয়ার কেনার প্রবণতা বাড়লেও অনেকে শেয়ার বিক্রি করছেন না। এ কারণেই সূচক বাড়লেও লেনদেনের মূল্য কমেছে, যা বাজারের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে। ইতোমধ্যে অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে কোরবানির জন্য প্রয়োজনীয় অর্থ উত্তোলন করেছেন। অবশিষ্ট টাকা দিয়ে তারা ঈদের আগে শেয়ার কিনে জমিয়ে রেখেছেন, যাতে ভবিষ্যতে মুনাফা অর্জন করা যায়। ঈদের পর বাজার আরও স্বাভাবিক ও স্থিতিশীল হবে—এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েই বিনিয়োগ করছেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১১.৫৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯.৪৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১.৭৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭০.১৯ পয়েন্টে অবস্থান নিয়েছে।

আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৮১টির শেয়ারদর বেড়েছে, ১৩৮টির দর কমেছে এবং ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন ডিএসইতে প্রায় ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কার্যদিবসে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭২৬ কোটি ৮ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৫০ কোটি ৩৫ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন এখানে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৭৭ লাখ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া ২০৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮২টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫৪.৫৫ পয়েন্টে। গত কার্যদিবসে সূচকটি ৫২.১৬ পয়েন্ট কমেছিল।

 

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged