প্রাইম ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ

সময়: মঙ্গলবার, জুন ৩০, ২০২৬ ১২:৫৫:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ফাইন্যান্স (জানুয়ারি’২৪- মার্চ’২৪) প্রথম প্রান্তিক এবং (এপ্রিল’২৪-জুন’২৪) দ্বিতীয় প্রান্তিক এবং (জুলাই’২৪- সেপ্টেম্বর’২৪) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’-মার্চ’২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ২৯ পয়সা ।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৩০পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল মাইনাস ৩৭ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৫ পয়সা।

এদিকে, অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৭৯ পয়সা ।

অর্থবছরের দুই প্রান্তিকে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৮ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল মাইনাস ৪৬ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৩৯ পয়সা।

অপরদিকে, অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৬১ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৬৯ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ২৬ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল মাইনাস ৪৫ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১ টাকা ৩৯ পয়সা।

 

Share
নিউজটি ৯৩ বার পড়া হয়েছে ।
Tagged