দুই ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

৩০ কোটি টাকার নতুন ফান্ড আসছে পুঁজিবাজারে

সময়: মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ ৬:৩৭:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে নতুন একটি বে-মেয়াদি (ওপেন-এন্ড) মিউচুয়াল ফান্ড চালু হওয়ার পথ উন্মুক্ত হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘ব্লু-ওয়েলথ ফার্স্ট স্ট্যাবল রিটার্ন ফান্ড’-এর খসড়া প্রস্তাবপত্র ও তার সারসংক্ষেপ অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১৯তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বিএসইসি সূত্রে জানা গেছে, ফান্ডটির প্রাথমিক সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠান ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড ৩ কোটি টাকা বিনিয়োগ করবে। বাকি ২৭ কোটি টাকার ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রতি ইউনিটের অভিহিত মূল্য (মূখ্যমূল্য) নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবে ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড। ট্রাস্টি হিসেবে থাকছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (এসএলআইসি), আর হেফাজতকারী (কাস্টোডিয়ান) হিসেবে দায়িত্ব পালন করবে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি।

বিএসইসির এই অনুমোদনের ফলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে ফান্ডটি সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহের কার্যক্রম শুরু করতে পারবে।

 

 

Share
নিউজটি ৫ বার পড়া হয়েছে ।
Tagged