মাইডাস ফাইন্যান্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

সময়: মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬ ১১:৪০:৫২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মাইডাস ফাইন্যান্স ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদেরকে কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৩ টাকা ৪০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২ টাকা ২৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৩ পয়সা, আগের বছর একই সময় যা ছিল ২ টাকা ১৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৫৫ টাকা ১৫ পয়সা, আগের বছর একই সময় যা ছিল ১৮ টাকা ৬৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ সেপ্টেম্বর জুলাই।

Share
নিউজটি ২ বার পড়া হয়েছে ।
Tagged