ইউনিলিভার কনজিউমার কেয়ারের ক্রেডিট রেটিং অপরিবর্তিত

সময়: সোমবার, এপ্রিল ২০, ২০২৬ ১২:৫১:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, ২০ এপ্রিল ২০২৬: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের (ইউনিলিভারসিএল) ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং ‘এএ+’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ নির্ধারণ করেছে। একই সঙ্গে কোম্পানিটির আউটলুক ‘স্টেবল’ বা স্থিতিশীল রাখা হয়েছে।

জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং প্রণয়নের সময় পর্যন্ত প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এই রেটিং নির্ধারণ করা হয়েছে।

Share
নিউজটি ৮ বার পড়া হয়েছে ।
Tagged