প্রথম প্রান্তিকে আয় কমেছে রংপুর ডেইরি অ্যান্ড ফুডের

সময়: বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫ ৭:০৩:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুগ্ধ ও খাদ্যপ্রসেসিং খাতের প্রতিষ্ঠান রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) শেষে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৩৫ পয়সা। অর্থাৎ, বছরওয়ারি ভিত্তিতে মুনাফা কমেছে ১৩ পয়সা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ১৭ পয়সা, যা প্রতিষ্ঠানটির স্থিতিশীল সম্পদভিত্তি নির্দেশ করে।

 

Share
নিউজটি ১০৮ বার পড়া হয়েছে ।
Tagged