সপ্তাহজুড়ে বীমা খাতের ১৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

সময়: শনিবার, মে ২, ২০২৬ ৪:৫৬:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ১৬টি কোম্পানি তাদের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের প্রেক্ষিতে এই লভ্যাংশ নির্ধারণ করেছে। ডিএসই ও সংশ্লিষ্ট কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

লভ্যাংশ ঘোষণাকারী কোম্পানিগুলো হলো- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং মেঘনা ইন্স্যুরেন্স।

প্রতিষ্ঠানভেদে লভ্যাংশের বিবরণ নিম্নরূপ:

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স: ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা, যা আগের বছর ১ টাকা ৯৪ পয়সা ছিল। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৭৮ পয়সা। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ আগস্ট, রেকর্ড তারিখ ১৫ জুন।

মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স: ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস ১ টাকা ৬৫ পয়সা (আগের বছর ১ টাকা ৯৪ পয়সা)। এনএভিপিএস ২১ টাকা ৭০ পয়সা। এজিএম ৩০ জুন, রেকর্ড তারিখ ২৫ মে।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স: ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস ২ টাকা ৫১ পয়সা (আগের বছর ১ টাকা ৮৯ পয়সা)। এনএভিপিএস ২৫ টাকা ২৯ পয়সা। এজিএম ৯ জুলাই, রেকর্ড তারিখ ২১ মে।

ইস্টার্ন ইন্স্যুরেন্স: ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস ২ টাকা ৮৮ পয়সা (আগের বছর ২ টাকা ৪৩ পয়সা)। এনএভিপিএস ৫০ টাকা ১৩ পয়সা। এজিএম ১৪ জুলাই, রেকর্ড তারিখ ১৬ জুন।

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স: ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস ১ টাকা ৯৮ পয়সা (আগের বছর ২ টাকা ৫ পয়সা)। এনএভিপিএস ২২ টাকা ৭৬ পয়সা। এজিএম ১৫ জুন, রেকর্ড তারিখ ২১ মে।

এক্সপ্রেস ইন্স্যুরেন্স: ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস ১ টাকা ১৮ পয়সা (আগের বছর ১ টাকা ২৩ পয়সা)। এনএভিপিএস ১৮ টাকা ৩৬ পয়সা। এজিএম ১ জুলাই, রেকর্ড তারিখ ২১ মে।

রিপাবলিক ইন্স্যুরেন্স: ১০ দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস ১ টাকা ৮৮ পয়সা (আগের বছর ১ টাকা ৯৯ পয়সা)। নগদ প্রবাহ (এনওসিএফপিএস) মাইনাস ২৬ পয়সা। এনএভিপিএস ১৯ টাকা ৭০ পয়সা। এজিএম ২৯ জুন, রেকর্ড তারিখ ২১ মে।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স: ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস ২ টাকা ৪২ পয়সা (আগের বছর ২ টাকা ৩১ পয়সা)। নগদ প্রবাহ ১ টাকা ৬০ পয়সা। এনএভিপিএস ২২ টাকা ১৫ পয়সা। এজিএম ২৯ জুন, রেকর্ড তারিখ ২৪ মে।

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স: ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস ১ টাকা ১৩ পয়সা (আগের বছর ১ টাকা ১২ পয়সা)। এনএভিপিএস ১৭ টাকা ৩৬ পয়সা। এজিএম ৬ আগস্ট, রেকর্ড তারিখ ৮ জুন।

ফিনিক্স ইন্স্যুরেন্স: ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস ২ টাকা ২ পয়সা (আগের বছর ১ টাকা ৫১ পয়সা)। নগদ প্রবাহ ৫৬ পয়সা। এনএভিপিএস ৩৩ টাকা ৮৫ পয়সা। এজিএম ২৯ জুলাই, রেকর্ড তারিখ ৯ জুন।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স (বিজিআইসি): ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস ১ টাকা ৫১ পয়সা (আগের বছর ১ টাকা ৪০ পয়সা)। নগদ প্রবাহ ৬০ পয়সা (আগের বছর ১ টাকা ৫৭ পয়সা)। এনএভিপিএস ১৯ টাকা ৫৪ পয়সা। এজিএম ১৮ জুন, রেকর্ড তারিখ ২১ মে।

ইউনাইটেড ইন্স্যুরেন্স: ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস ৩ টাকা ৪৬ পয়সা (আগের বছর ২ টাকা ২৬ পয়সা)। এনএভিপিএস ৩১ টাকা ৪ পয়সা। এজিএম ২৯ জুন, রেকর্ড তারিখ ২০ মে।

প্রভাতী ইন্স্যুরেন্স: ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস ১ টাকা ৭৩ পয়সা (আগের বছর ১ টাকা ৯৭ পয়সা)। নগদ প্রবাহ ১ টাকা ৮৪ পয়সা। এনএভিপিএস ২২ টাকা ৪৫ পয়সা। এজিএম ১০ আগস্ট, রেকর্ড তারিখ ১০ জুন।

মেঘনা ইন্স্যুরেন্স: ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস ১ টাকা ৩৫ পয়সা (আগের বছর ১ টাকা ৩১ পয়সা)। নগদ প্রবাহ ১ টাকা ৩৫ পয়সা। এনএভিপিএস ১৪ টাকা ২৯ পয়সা। এজিএম ২৩ জুন, রেকর্ড তারিখ ১৭ মে।

রূপালী ইন্স্যুরেন্স: ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক (মোট ১০ শতাংশ) লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস ১ টাকা ২ পয়সা (আগের বছর ৯৯ পয়সা)। নগদ প্রবাহ ১ টাকা ২৮ পয়সা। এনএভিপিএস ২০ টাকা ৪১ পয়সা। এজিএম ২৯ জুলাই, রেকর্ড তারিখ ৪ জুন।

Share
নিউজটি ১ বার পড়া হয়েছে ।
Tagged