সি পার্ল হোটেলের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সময়: মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ ১১:৫৬:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সি পার্ল হোটেল ৩১ ডিসেম্বর (জানুয়ারি’২৬-মার্চ’২৬) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৮ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৪৯ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৮৫ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৪ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৩০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৬৬ পয়সা।

 

 

 

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged