সোনালী লাইফের ডিভিডেন্ড ঘোষণা

সময়: সোমবার, জুলাই ১৩, ২০২৬ ১২:১৮:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ আগস্ট ২০২৬ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এ সভার ভেন্যু নির্ধারণ করা হয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (এসএলআইসিএল) প্রধান কার্যালয়ের ৫ম তলার কনফারেন্স রুম, ৬৮/বি, ডিআইটি রোড, মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ আগস্ট ২০২৬।

কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬২ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ১ টাকা ৭৩ পয়সা।

এছাড়া আলোচ্য অর্থবছরে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ১৫ পয়সা, যা আগের বছর ছিল ৩৯ টাকা ৬৪ পয়সা।

অন্যদিকে, সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১১ টাকা ৮১ পয়সা। আগের অর্থবছরে এ সূচক ছিল ১৭ টাকা ৩৭ পয়সা।

Share
নিউজটি ৫ বার পড়া হয়েছে ।
Tagged